লালমনিরহাট প্রতিনিধি: আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। টিটিসি এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা জানুয়ারি ) বাদ আসর এর নামাজের পর ৪. ৩০ মিনিটের সময় আয়োজিত এ দোয়া মাহফিলটি শোক, শ্রদ্ধা ও গভীর ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে সাংবাদিক, শিক্ষক, আলেম, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মিলিতভাবে মরহুমার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন। উক্ত শোক দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি মফিজুর রহমান জিএস বাবু। বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম। জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবু, জেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক দৃঢ় প্রতীক। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য সাহস, ত্যাগ ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।