• ঢাকা |

ফুলপুরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্বের স্বীকৃতি দাবি


নিউজ প্রকাশের তারিখ : ৫ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান আকন্দ, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে রাদিয়া (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী কন্যাসন্তান প্রসব করেছেন। ওই শিক্ষার্থী উপজেলার ঠাকুরবাখাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তিনি উপজেলার ঠাকুরবাখাই গ্রামের শফিক মিয়ার মেয়ে। শিক্ষার্থী রাদিয়া গত ১ অক্টোবর ফুলপুর সদর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামে নিজ বাড়িতে একটি কন্যাসন্তান জন্ম দেন। নবজাতক সন্তানের পিতৃত্বের স্বীকৃতি দাবি করছেন তিনি।
শিক্ষার্থী রাদিয়ার অভিযোগ, একই গ্রামের প্রতিবেশী হাফেজ রনি তালুকদারের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে রনি তালুকদার তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। পরবর্তীতে নির্যাতনের পরিপ্রেক্ষিতেই গর্ভবতী হন। তিনি আরও বলেন, প্রথমবারের ঘটনার ভিডিও ধারণ করে তাকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়। পরে ওই ভিডিও ফেজবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে পুনরায় বেশ কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে রনি তালুকদার। রাদিয়ার দাবি, নবজাতক কন্যাসন্তানটির বাবা হাফেজ রনি তালুকদার।
তিনি সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চান।
তবে অভিযুক্ত রনি তালুকদার পলাতক থাকায় তার কোনো বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।