রায়হান আহমেদ, ময়মনসিংহ: 'জলবায়ুর পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারে কার্যালয়ের সামনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবির সরকার , বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। তিনি পরিবেশের দূষণ রোধ করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউল কিবরিয়া, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ; ডক্টর মুরাদ আহমেদ ফারুক, প্রফেসর, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; ফরিদ আহমেদ (যুগ্ম-সচিব) , মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। সমাপনী বক্তব্যে তিনি বলেন তরুণ প্রজন্মের হাত ধরেই পরিবেশ দূষণ রোধ করা সম্ভব।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন নাজমুল হুদা, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ।
আলোচনা সভা শেষে অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।