মৌলভীবাজার প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (BOMA) মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় শহরের রেস্ট ইন চাইনিজ রেস্টুরেন্টে জেলার অনলাইন সাংবাদিকদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুণীজন মূর্তি প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন আসরাফুল ইসলাম সায়েম এবং সঞ্চালনা করেন পায়েল আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আনহার আহমদ সমশাদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, রাজনীতিক ও কলামিস্ট মোঃ মতিন বকস, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক সৈয়দ মুনিম নিম আহমদ রিমন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবাল, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান ।
বক্তারা বলেন, ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতা সংবাদ পরিবেশনের গতি ও মানকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। সাংবাদিকদের নৈতিকতা, পেশাগত দক্ষতা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।