• ঢাকা |

ঢাকা বিভাগে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ৩১ সদস্যের কমিটি অনুমোদন


নিউজ প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ঢাকা বিভাগীয় কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে। অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মানবতাবাদী মাওলানা মোঃ আবু ইউসুফ। জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মানবতাবাদী মোঃ রহমতুল বারি এবং নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মানবতাবাদী খন্দকার মোঃ গোলাম কিবরিয়া।
নবগঠিত এই কমিটিতে মোট ৩১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির নেতৃবৃন্দ জানান, মানবাধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান, নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংগঠনটি আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে।
সভাপতি মানবতাবাদী মাওলানা মোঃ আবু ইউসুফ বলেন, “মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করতে ঢাকা বিভাগীয় পর্যায়ে সুসংগঠিত ও জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা করাই আমাদের মূল লক্ষ্য।”
জেনারেল সেক্রেটারি মোঃ রহমতুল বারি বলেন, “আইনের শাসন, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।”
নির্বাহী সভাপতি খন্দকার গোলাম কিবরিয়া বলেন, “সমন্বিত উদ্যোগ ও আইনি লড়াইয়ের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তোলা হবে।”
রবিবার ২২ ফেব্রুয়ারি ঢাকার মতিঝিলস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক মানবতাবাদী কাজী মু. মাহমুদুল হাসান (মাহমুদ) আনুষ্ঠানিকভাবে এই ঢাকা বিভাগীয় কমিটির অনুমোদন প্রদান করেন। এ সময় কমিটির পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত ঢাকা বিভাগীয় কমিটি দেশের মানবাধিকার আন্দোলনে ইতিবাচক, সাহসী ও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।