• ঢাকা |

রংপুরে বাজেট বৈষম্যের বিরুদ্ধে উত্তাল মর্ডান মোড় : “জীবন লাগলে জীবন নে, রংপুরে বাজেট দে”


নিউজ প্রকাশের তারিখ : ২৮ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বেরোবি প্রতিনিধি: বাজেট বৈষম্যের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে রংপুরের মর্ডান মোড়। আজ সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে এই ব্লকেড কর্মসূচি পালন করেন।

বেরোবির শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড় মর্ডানে এসে পৌঁছালে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কার্যত পুরো এলাকা অচল করে দেয়।

উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসনে এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত খাতে উন্নয়ন নিশ্চিত করতে একটি আঞ্চলিক স্বতন্ত্র কমিশন গঠন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উন্নীত করার ঘোষণা।

৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে  ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণাসহ উত্তরবঙ্গজুড়ে ব্লকেড ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছন  শিক্ষার্থীরা।  । এছাড়া আগামীকাল রংপুর বিভাগের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ আবু সাঈদ চত্বরে জড়ো হয়ে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করবেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো অডিটোরিয়াম নেই, নেই টিএসসি। পর্যাপ্ত ক্লাসরুম ও বাসের অভাবে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। আমরা চাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের একটি আধুনিক, স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, “প্রতিবছর বাজেট বৈষম্য দেখে আসছি। ২০২৪ সালের আন্দোলনের পর ভেবেছিলাম এবার হয়তো পরিবর্তন হবে। কিন্তু বরং এবার আরও উপেক্ষিত আমরা। তাই আর চুপ করে থাকা নয়, রাজপথে নেমেছি।”

২৭ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ২৮৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অথচ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ পুরো উত্তরাঞ্চলের কোনো প্রকল্প বা উন্নয়ন বরাদ্দ নেই।

উত্তরাঞ্চলের প্রতি বাজেট বৈষম্যের অভিযোগ নতুন নয়, কিন্তু প্রতিবারই তা উপেক্ষিত থাকে। এবার শিক্ষার্থীরা যে জোরালো ভাষায় প্রতিবাদ জানিয়েছে, তা রাষ্ট্র ও নীতিনির্ধারকদের গভীরভাবে ভাবতে বাধ্য করবে।