শেখ আবু সাঈদ: দুর্নীতি চাঁদাবাজীর বিরুদ্ধে ন্যায় ইনসাফ কায়েমের পক্ষে ভোট দিন। ২৭ জানুয়ারী সন্ধ্যায় বাগেরহাটের ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের মাঠে বাগেরহাট জেলা জামায়াত আয়োজিত ঐতিহাসিক জনসভায় দলের আমীর ও ১১ দলের নেতা ডাঃ শফিকুর রহমান এ আহবান জানান।
চলো একসাথে গড়ি বাংলাদেশ "শ্লোগানে বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় ডা: শফিকুর রহমান বলেন, হ্যা মানে আযাদী'
না মানে গোলামী " হ্যা জিতলে বাংলাদেশ জিতবে। তাই আগামী ১২ তারিখ হ্যা এ ভোট দিন। ইনসাফ কায়েমের জন্য ১১ দলের যে, যেখানে, যে প্রতীকে আছে সেই প্রতীকে ভোট দিন। এ সময় তিনি বাগেরহাটের ৪ টি আসনের জামায়াত মনোনীত ১১ দল সমর্থিত প্রার্থীদের হাতে দাড়ি পাল্লা তুলে দেন। দুর্নীতি, চাঁদাবাজ বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ কায়েমের জন্য দাড়ি পাল্লা মার্কাকে বিজয়ী করার আহবান জানান। এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি শেখ কামরুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিপি রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মোঃ ইউনুসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান,২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল হক রাহাদ, ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. মাওলানা আব্দুল ওয়াদুদ, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল আলীম, মরহুম মাওলানা গাজী আবু বকর সিদ্দিক সাহেবের ছেলে গাজী সহ খুলনা, বাগেরহাটের জামায়াতে ইসলামী ও ১১ দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকাল থেকে বাগেরহাটের বিভিন্ন এলাকার জামায়াত শিবির ১১ দল নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ মিছিল সহ এ জনসভায় হাজির হতে থাকে।