• ঢাকা |

হামদর্দ বাংলাদেশের এরিয়া হেডদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন 


নিউজ প্রকাশের তারিখ : ২১ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ হামদর্দ বাংলাদেশের পেশাগত দক্ষতা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার এরিয়া হেডদের নিয়ে দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই  সমাপনী দিনে প্রশিক্ষণপ্রাপ্ত এরিয়া হেডদের হাতে সনদপত্র তুলে দেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি হামদর্দের মানবিক চিকিৎসা দর্শন ও আধুনিক ব্যবস্থাপনার যৌথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন, যিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে পরিকল্পিত নেতৃত্ব, নৈতিক সেবা ও গঠনমূলক অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

উপ-পরিচালক মার্কেটিং ডা. তৈমুর চৌধুরী-ও এসময় উপস্থিত ছিলেন ।

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন BRIDDHI (Industrial & Marketing Consultants)–এর চেয়ারম্যান ও খ্যাতিমান মোটিভেশনাল স্পিকার আকবর হাসান। তিনি চিকিৎসকদের পেশাগত আচরণ, ডাক্তারের সঙ্গে সম্পর্ক এবং প্রাকৃতিক চিকিৎসার আধুনিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক দিকনির্দেশনা দেন।

আমিনুল/দৈনিক গণজাগরণ