• ঢাকা |

বাংলাদেশ কল্যান পর্টির মহাসচিব ও বিএফইউজের নির্বাহী সদস্য মুহা. আবু হানিফের কন্যার অভাবনীয় সাফল্য


নিউজ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিনিধি: জাতীয় প্রেসক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশেরজন্য অনুষ্ঠিত হয়েছে আনন্দমেলা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা।অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ছিলেন ক্রিয়া কমিটির আহ্বায়ক সাহানাজ পলি।

শনিবারসন্ধ্যায় জহর হোসেন চৌধুরী হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ক্লাবের সদস্যদের সন্তানরা। বাংলাদেশ কল্যান পার্টির মহাসচিব ও বাংলাদেশ ফেডারেলসাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাহী সদস্যমোহাম্মদ আবু হানিফের কন্যা হাবিবা আক্তার রাইসার সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রতিযোগিতায়হাবিবা রাইসা চিত্রাঙ্গনে প্রথম, সংগীতে প্রথম, কবিতা আবৃতিতে তৃতীয় এবং দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

পুরস্কারবিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ূব ভূইয়া এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী জুয়েল আইচ। এছাড়া ক্রীড়া উপ-কমিটির সদস্যশিরিন সুলতানা, আনোয়ার হোসেন, আবদুল্লাহ মজুমদার, আনোয়ার হক, মফিজুল ইসলাম বাবু, ডি এম ওমর, নিলা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিতঅতিথিরা মন্তব্য করেন, শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশেএমন আয়োজনের বিকল্প নেই।

বাংলাদেশকল্যান পার্টির চেয়ারম্যান শামসুদ্দীন পারভেজ ও মহাসচিব মোহাম্মদআবু হানিফ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও ক্রীড়া আয়োজককমিটিকে চমৎকার এই আয়োজনের জন্যধন্যবাদ জ্ঞাপন করেছেন।