• ঢাকা |

বান্দরবান রুমায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা


নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বান্দরবান প্রতিনিধি: আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং এর উদ্যোগে বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের রুমা উপজেলার বিভিন্ন গ্রাম এবং পাড়া থেকে আসা প্রান্তিক জনপদে দুঃস্থ-অসহায় মানুষের সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রুমা উপজেলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদে সোমবার (২০ অক্টোবর)দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে ৭শতাধিক মানুষকে চিকিৎসা সেবা নিয়েছেন। সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত চলা ক্যাম্পে নারী-পুরুষ,শিশু ও বৃদ্ধ সবাই চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন।
চট্রগ্রামের লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ আট জনের একটি মেডিকেল টিম ৭ শতাধিক নারী পুরুষ কে বিনামূল্যে চক্ষু পরীক্ষা,পরামর্শপত্র,চশমা ও চোখের ছানি অপারেশন ইত্যাদি সেবা প্রদান করেন।
দিনব্যাপী এই আয়োজনে মোট ৭শতাধিক  চোখের রোগীকে চিকিৎসা এবং ২৬২ জন  অপারেশন রোগী সনাক্ত হয়। পরবর্তীতে বাছাইকৃত রোগীদের চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে অপারেশন করার কথা জানিয়েছেন চক্ষু চিকিৎসা সেবা প্রধানকারি প্রতিষ্ঠান চট্রগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের উদ্বোধক পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএস মং বলেন,একজন মানুষ নিজের চোখ দিয়ে যদি পৃথিবী দেখতে না পারে তাহলে হলে বেঁচে থাকাই মূল্যহীন।আমাদের উদ্যোগে যদি প্রান্তিক জনপদে মানুষ উপকৃত হয়,এই আয়োজন সার্থক হবে চট্রগ্রামের চক্ষু চিকিৎসকরা রুমা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু  চিকিৎসার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে।
প্রধান অতিথির বক্তব্যে,রুমা জোন এর উপ অধিনায়ক মেজর মেহেদী সরকার বলেন,এত সুন্দর একটি আয়োজনের জন্য আয়োজক কমিটি কে ধন্যবাদ এবং সার্বিক সহযোগিতার জন্য আমি আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে এত জনসমাগম দেখে আমি অত্যন্ত আনন্দিত। ক্যাম্পে রুমার দুর্গম এলাকা থেকে লোক এসেছে চিকিৎসা গ্রহণ করতে। রুমার মতো দুর্গম উপজেলায় এই ধরনের চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের ফলে রুমাবাসী মানসম্মত চক্ষু চিকিৎসা গ্রহণ করার সুযোগ পেয়েছে। পরিশেষে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মংসহ রুমার চার ইউনিয়ন চেয়ারম্যানকে।
সময় ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মেহেদী সরকার পিএসসি উপ অধিনায়ক রুমা জোন, অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সরওয়ার্দী। রুমা উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি রুবেল বড়ুয়া,নিবাহী পরিচালক,অগ্রবংশ অন্যত্থালয় উ.নান্দিয়া থের,
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুমা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উহ্লামং মারমা,অংসিংনু মারমা, জিরা বম, মেনরত ম্রো।
আয়োজকরা জানান,পাহাড়ের দুর্গম এলাকায় মানসম্পন্ন চক্ষু চিকিৎসা যেন সোনার হরিণ। দুর্গম এলাকার খেটে খাওয়া মানুষের দোরগোড়ায় বিনামূল্যে এই সেবা পৌঁছে দিতে পেরে তারা কৃতজ্ঞ। তাদের লক্ষ্য—বান্দরবানের প্রত্যন্ত এলাকায় ধাপে ধাপে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। রুমা উপজেলার পর থানচি উপজেলাতেও ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে।