• ঢাকা |

মোহাম্মদ নাজিম উদ্দিন মাস্টার: একাধারে আদর্শ শিক্ষক, রাজনীতিবিদ ও বিএনপির দূরসময়ের কান্ডারী


নিউজ প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মো. জাহাঙ্গীর আলম

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বলিভদ্র গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ নাজিম উদ্দিন মাস্টার। তিনি কেবল একজন ব্যক্তি নন, বরং একটি প্রতিষ্ঠান। আদর্শ শিক্ষক, নিবেদিত প্রাণ রাজনীতিবিদ এবং সমাজসেবক হিসেবে তিনি অত্র এলাকায় এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শিষ্যের জীবনে গুরুর প্রভাব: একটি সফল রূপান্তর
নাজিম উদ্দিন মাস্টারের জীবনের অন্যতম বড় সার্থকতা হলো তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য শিষ্যের জীবন গঠন। ২০০৪ সালে যে শিষ্যটি চঞ্চল ও কিছুটা দুষ্ট প্রকৃতির ছিল, সেই আজকের আমি তার সঠিক দিকনির্দেশনা ও অকৃত্রিম ভালোবাসায় বর্তমানে একজন সহকারী শিক্ষক। শুধু তাই নয়, গুরুর হাত ধরেই আজ আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বলিভদ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ধনবাড়ী উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বর্তমান ক্যারিয়ার এবং সম্মানজনক অবস্থানের পেছনে তার পরামর্শ ও শ্রম অবিস্মরণীয়। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আমার শ্রদ্ধেয় গুরু নাজিম উদ্দিন সাহেবের প্রতি জানাই চিরস্থায়ী কৃতজ্ঞতা।
শিক্ষা বিস্তার
বলিভদ্র দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা জনাব নাজিম উদ্দিন সাহেবের জীবনের শ্রেষ্ঠ অর্জন ‘বলিভদ্র দাখিল মাদ্রাসা’ প্রতিষ্ঠা। মাদ্রাসার জন্য জমি দাতা মরহুম ইমাম আলী শিকদারের কাছ থেকে ত্যাগ ও কৌশলী ভূমিকার মাধ্যমে জমি ওয়াক্ফ করিয়ে নেওয়া তার দূরদর্শিতার প্রমাণ। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা ও এমপিওবিহীন অবস্থার মধ্যেও তিনি প্রতিষ্ঠানটি ধরে রেখেছেন। পরকালীন পুরস্কারের আশায় তিনি নিজের শ্রম ও অর্থ বিলিয়ে দিয়ে এই ধর্মীয় প্রতিষ্ঠানটিকে এক মহাযুদ্ধের সৈনিকের মতো আগলে রেখেছেন।
রাজনৈতিক জীবন ও বলিভদ্র ইউনিয়ন গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন। বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মহর উদ্দিন সাহেবের সুযোগ্য শিষ্য হিসেবে তিনি বহুবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেতৃত্বে দিয়েছেন কিন্তু সফল হননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাখার বলিভদ্র ইউনিয়ন শাখার কয়েকবার সাধারণ সম্পাদক, সভাপতি নির্বাচিত হন বর্তমানেও তিনি বলিভদ্র ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ধনবাড়ি উপজেলা বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক ও ধনবাড়ী উপজেলা বিআরটিবিদর চেয়ারম্যান। তার রাজনৈতিক জীবনের একটি ঐতিহাসিক মাইলফলক হলো বর্তমান ‘বলিভদ্র ইউনিয়ন’ নামকরণ। ২০০১-২০০৫ সময়কালে ধনবাড়ীকে উপজেলায় রূপান্তরের শর্ত পূরণে মুসুদ্দি ইউনিয়নকে বিভক্ত করার সময় তারই প্রস্তাবে এই ইউনিয়নের নাম “বলিভদ্র” নামকরণ করা হয়। তার অবদানের কারণেই আজ বিশ্বদরবারে ‘বলিভদ্র ইউনিয়ন’ পরিচিতি পেয়েছে।
সংস্কৃতি ও শিল্পমনা ব্যক্তিত্ব
?শিক্ষকতা ও রাজনীতির পাশাপাশি তিনি একজন তুখোড় নাট্যকার ও অভিনেতা। সামাজিক বাস্তবতার ওপর ভিত্তি করে তার লেখা নাটকগুলো সারারাত ভর মঞ্চস্থ হতো। তার মেধা ও সৃষ্টিশীলতায় মুগ্ধ হয়ে পার্শ্ববর্তী হাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিটন সাহেব তাকে পুরস্কৃত করেছিলেন। সম্প্রতি অনলাইন নাটিকা ‘ঠগের মুল্লুক’-এ তার অভিনয় এবং তার চমৎকার সংগীতবোধ তাকে একজন বহুমাত্রিক প্রতিভাধর মানুষ হিসেবে ফুটিয়ে তুলেছে।
উপসংহার
মোহাম্মদ নাজিম উদ্দিন মাস্টার টাকাকে নয়, বরং মানুষকে ভালোবেসেছেন। বিত্তশালী অনেক ব্যক্তি যা করতে পারেননি, তিনি তার সততা ও দৃঢ় সংকল্প দিয়ে সেই সব কঠিন কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। নিজের পকেটের টাকা খরচ করে মানুষের উপকার করাতেই তিনি প্রকৃত আনন্দ পান। তার মতো একজন মহান মানুষের সংস্পর্শ না পেলে আজ আমার জীবন হয়তো অন্ধকারেই থাকতো। তিনি আমাদের এলাকার অহংকার এবং আগামীর আলোকবর্তিকা।

লেখক: মো. জাহাঙ্গীর আলম
রাজনীতিবিদ, শিক্ষক ও কলামিস্ট