নেয়ামত উল্যাহ, রায়পুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ হোসেনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর শহরের একটি হাফেজিয়া মাদ্রাসায় কুরআনে হাফেজদের অংশগ্রহণে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ হাবিব সাহেব।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব যোবায়ের চৌধুরী, পৌর ৯নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ইয়ামিন সিয়াম সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মুনাজাত শেষে কুরআনে হাফেজদের মাঝে তবারক, টুপি ও মেসওয়াক উপহার হিসেবে বিতরণ করা হয়।