• ঢাকা |

মানিকগঞ্জ-৩ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচনী মাঠে নাহিদ মনির


নিউজ প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-৩ আসনে শাপলা কলি প্রতীকে মনোনয়নপ্রত্যাশী নাহিদ মনির নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের কোর্ট চত্বর, টাউন এলাকা এবং সরকারি দেবেন্দ্র কলেজসংলগ্ন এলাকায় দিনব্যাপী বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও এই প্রচার-প্রচারণা করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, নাহিদ মনির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন। আসন্ন নির্বাচনে এনসিপির শাপলা কলি প্রতীকে তিনি মানিকগঞ্জ-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী।
এ সময় নাহিদ মনির স্থানীয় ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, বৈষম্যহীন সমাজ গঠনসহ বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন। 
তিনি বলেন, আমরা পরিবর্তনে বিশ্বাসী, বাংলাদেশে আগের যে রাজনীতি বা ট্রেডিশনাল যে রাজনীতি মারামারি হাঙ্গামা এর বাইরে 'দশজন গুন্ডা,নির্বাচন ঠান্ডা" এই কথার পরিবর্তন নিয়ে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এদেশের মানুষের অধিকার কিভাবে বাস্তবায়ন করা যায়। আমরা সেই প্রত্যাশা নিয়ে কাজ করবো এবং কাজ করবো প্রতিটি মানুষের অধিকার নিয়ে।
তিনি আরও বলেন, যদি মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়ার মানুষ আমাকে একটিবার সুযোগ দেয় গত ৫৪ বছরে মানিকগঞ্জে যে পরিবর্তন হয়নি আমি তার পরিবর্তন ঘটাবো। সদর ও সাটুরিয়াতে যেসব জায়গায় উন্নয়ন হয়নি সেসব জায়গার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।মানুষ যদি শাপলা কলির ওপর বিশ্বাস রাখে ঢাকার অদূরে মানিকগঞ্জ-৩ আসনকে সর্বোচ্চ চেষ্টা করবো ঢাকার সমপরিমাণ শহর হিসেবে গড়ে তোলার জন্য। এখন মানুষ আমাদের সাদরে গ্রহণ করতেছেন এবং তারা বলতেছেন আমরা তোমাদের মত সাহসী ছেলেদের খুঁজতেছি যারা ফ্যাসিস্টদের তাড়িয়েছে আমরা তাদের পাশে আছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এডভোকেট মাহফুজুর রহমান,এডভোকেট আমিনুল ইসলাম, কাজি হারুনুর রশিদ পিন্টু, গালিবুর রহমান গালিব, শিবালয় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মহিদুর রহমান, মানিকগঞ্জ-১ আসনে এনসিপির এমপি প্রার্থী ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, মুখপাত্র আসাদুল্লাহ প্রমুখ।