মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী: খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানে ২৫ শে জানুয়ারি রবিবার ২০২৫ বিকেলে অফিসার্স ক্লাবের ইনডোর ব্যাড মিন্টন কোর্ট প্রাঙ্গনে রাজবাড়ী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজন এক ব্যাড মিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারিফ উল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম (সেবা) অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, স্হানীয় সরকারের উপ পরিচালক ড.মো. মাহমুদুল হক, রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ প্রমুক। অনুষ্ঠিত ব্যাড মিন্টন টুর্নামেন্ট ৮টি দল অংশ নেয়।
পরে বিজয়ী গোয়ালন্দ উপজেলা ও রানার আপ কালুখালীকে ট্রফি প্রদান করা হয়।
উল্লেখ্য রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলার বিভিন্ন জনবহুল
স্থানে মাদক বিরোধী প্রচারণা বিলবোর্ড ফেস্টুন ব্যানার সেমিনার কর্মশালা ও খেলাধুলার মাধ্যমে মাদক বিরোধী প্রচারণা কার্যক্রম চালিয়ে আসছে