• ঢাকা |

তাড়াশে সংবাদপত্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


নিউজ প্রকাশের তারিখ : ৯ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

গোলাম মোস্তফা: ‎সিরাজগঞ্জের তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার  উপজেলা পাবলিক লাইব্রেরী হলরুমে ড. খাইরুজ্জামান মুননুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
‎এ সময় উপস্থিত ছিলেন ‎তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্ত প্রমুখ। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু ও নির্বাহী সম্পাদক গোলাম মোস্তফা।