• ঢাকা |

রায়পুরে পৌর প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়


নিউজ প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার এর সঙ্গে মতবিনিময় সভা করেছে ব্যবসায়ীদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদ, গাজী মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটি,কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, হাসপাতাল মালিক সমিতি, টাইলস মালিক সমিতি, কসমেটিক সমিতি, মোবাইল অ্যাসোসিয়েশন, নিউ মার্কেট মালিক সমিতি, মিয়াজী মার্কেট মালিক সমিতি, সোনালী ব্যাংক ব্যবসায়ী সমিতি ও পাদুকা ব্যবসায়ীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহীম খাঁন। বক্তব্য রাখেন বিভিন্ন মার্কেট ও সমিতির শীর্ষ নেতারা।

মতবিনিময় সভায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার বলেন, রায়পুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ব্যবসাবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি—তাদের সহযোগিতা ও মতামত উন্নয়ন কার্যক্রমে অগ্রাধিকার পাবে। প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সভা শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ নবনিযুক্ত পৌর প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।