• ঢাকা |

রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২০ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  আজ ২০ আগস্ট এটি অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আঃ জব্বার।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রায়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী মোঃ শামসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হযরত মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া এবং পরিচালনায় ছিলেন ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবুবকর।

কর্মী সমাবেশে বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও আসন্ন নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।