• ঢাকা |

সিংড়ায় তারেক রহমানের ৩১ দফার পক্ষে গণসংযোগ এনায়েত করিম রাঙার


নিউজ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় বিএনপির ৩১ দফার পক্ষে প্রচারনা ও নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল ও বিএনপি নেতা এনায়েত করিম রাঙা।
এ সময় তিনি চলনবিল অধ্যূসিত সিংড়ার উন্নয়ন জনগনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান  তৈরিতে প্রয়োজনে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করা হবে। যাতে তরুণরা আর্থিকভাবে স্বাবলম্বী করা। মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে সিংড়ার পাঠাতে যুবকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এছাড়াও সমাজ থেকে সন্ত্রাস, চাঁদা বাজি দুর করার প্রতিশ্রুতি দেন তিনি। শুক্রবার তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা ও পৌর এলাকায় হাট বাজারে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গণসংযোগ করেন এবং ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, পৌর বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রায়হান কবির নয়ন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শের আলী, সাবেক ছাত্রদল নেতা নাসিম সরদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবাইদ ইসলাম সুজন প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া ছাত্র পরিষদের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গা বলেন, বিএনপি গণমানুষের দল। শহীদ জিয়া এদেশে বহুদলীয় গণতন্ত্রের সুচনা করেন। তিনি একজন সত্যিকার দেশপ্রেমিক ছিলেন। তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানকে আগামী দিনের দেশনায়ক হিসেবে চায় বাংলাদেশের আপামর জনগন। জনগনের কাছে তারই বার্তা পৌঁছে দিতে আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।
গত ১৭ বছরে  অনেক আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করি এবং হামলা মামলার শিকার হই। আমাকে দল মনোনয়ন দিলে জনগণের জন্য কাজ করতে পারব। না দিলে দলের জন্য কর্মি হিসাবে কাজ করে যাব। একজন জুলাই যোদ্ধা হিসেবে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছি। তারেক রহমান এর ঘোষিত ৩১ দফা নিয়ে মাঠে কাজ করছি। আশা করি দল মনোনয়ন দিবে। না দিলে যাকে দল মনোনয়ন দিবে তারপক্ষে কাজ করে যাব।