• ঢাকা |

ময়মনসিংহে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা


নিউজ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ময়মনসিংহ  জেলা পরিষদ সম্মেলন কক্ষে ১৪ অক্টোবর বিশ্ব মান দিবস ২০২৫  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ' সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান'।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউল কিবরিয়া ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ মোন্নাফ হোসেন, উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান, বিএসটিআই, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।