আকতার হোসেন ভূইয়া শরীফ: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর বাজারস্হ ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন পল্লী বাংলা সমবায় সমিতি শনিবার, ১৫ই নভেম্বর একজন অসহায় পঙ্গু নারীকে হুইলচেয়ার প্রদান করেছে।
হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল রতন। উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য জনাব ওয়াদুদ মাস্টার, জনাব লিটন, জনাব এরশাদ ফকির, শ্রী স্বপন সাহা, জনাব মোস্তফা ও মোশারফ সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অসহায় সাহিদা বেগম দুঃসময়ে হুইলচেয়ার পেয়ে খুবই খুশি।