বাগেরহাট প্রতিনিধিঃ সমাজকে ভালো রাখা, আইন শৃঙ্খলা ভালো রাখাই আমাদের কাজ। পুলিশ সাংবাদিক আমাদের গোল একটাই।
বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
বাগেরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী আজ সোমবার বিকাল ৩টায় পুলিশ সুপারের কন্ফারেন্স রুমে বাগেরহাট প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহা: শামিম আহমেদ, সদর থানা পুলিশের নবাগত ওসি মো. মাছুম হোসেন, ডি আই ওয়ান৷ গাজী আলাউদ্দিন, ওসি ডিএসবি মো. মাছুম বিল্লাহ উপস্থিত ছিলেন।