• ঢাকা |

দেশব্যাপী হামের প্রাদুর্ভাব প্রতিরোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচি


নিউজ প্রকাশের তারিখ : ৫ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সাহেব আলী মাগুরা: দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে ড্রপ আউট, লেফট আউট ও পজিটিভ কেস শনাক্তকরণের ক্রস প্রোগ্রাম বাস্তবায়নের অংশ হিসেবে ০৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৯.০০ টায় মাগুরা পৌরসভায় স্বাস্থ্য বিভাগ, মাগুরা এর আয়োজনে এবং মাগুরা পৌরসভার সহযোগিতায় একটি উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-০১ জনাব মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ; পুলিশ সুপার, মাগুরা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা; প্রশাসক, জেলা পরিষদ, মাগুরা জনাব আলী আহমেদ; এবং উপপরিচালক, স্থানীয় সরকার, মাগুরা ও প্রশাসক, মাগুরা পৌরসভা জনাব ইমতিয়াজ হোসেন (উপসচিব)। সভাপতিত্ব করেন সিভিল সার্জন, মাগুরা ডা. মোঃ শামীম কবির।

বক্তারা হামের প্রাদুর্ভাব প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার, বাদ পড়া শিশুদের শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।