• ঢাকা |

পঞ্চগড়ে নছিমন ভটভটির ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ২২ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃমিজানুর রহমান. পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা এক সড়ক দুর্ঘটনায় নছিমন ভটভটির ধাক্কায় মোঃ খাইরুল ইসলাম (৪২) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 বৃহস্পতিবার (২২ অক্টোবর ) দুপুরে দিকে পঞ্চগড়-আটোয়ারী মহাসড়কের বারঘাটি বাজার ও পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম আটোয়ারী উপজেলার গিরাগাও গ্রামের মোঃ আমিন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাইরুল ইসলাম বাইসাইকেল যোগে আটোয়ারীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বারঘাটি বাজার ও পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্ব পাশে পৌঁছালে একই দিকে যাওয়া করলা বহনকারী একটি দ্রুতগামী নছিমন ভটভটি পেছন থেকে তার বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন এবং মাথার দু’পাশে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান জানান, পুলিশ দুঘটনাস্থল পরিদর্শন করেছে, মহদেহটি প্রাথমিক ভাবে সুরতহাল শেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।