• ঢাকা |

সালেকের ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক সমাজ, কাউনিয়ায় মানববন্ধন


নিউজ প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মওদুদী আহমেদ, কাউনিয়া: রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি সাংবাদিক সালেকুজ্জামান সালেকের সঙ্গে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বিভাগীয় কমিশনার মোঃ সফিউর রহমানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে কাউনিয়া সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন প্রেসক্লাব কাউনিয়ার উপদেষ্টা গোলাম আনসারী আজাদ, কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি সারোয়ার আলম মুকুল ,আব্দুল কুদ্দুস বসনীয়া, মিজানুর রহমান মিটুল, প্রেসক্লাব কাউনিয়ার উপদেষ্টা মনিরুল ইসলাম মিন্টু, সভাপতি নিতাই রায়, সিনিয়র সহ-সভাপতি আকরাম হোসেন অরেঞ্জ, কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসলাম খানসহ সাংবাদিক জহির রায়হান, আসাদুজ্জামান আসাদ, আতিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আমজাদ হোসেন, জসিম সরকার, ইব্রাহিম, আসাফ উদ-দ্দৌলা শাহীন, মাইদুল ইসলাম, আনন্দ, মধু মিয়া প্রমুখ।

বক্তারা রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত তার অপসারণের দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করে কোনো ধরনের আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি বাস্তবায়ন না হলে রংপুরের সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন।