জাকির হোসেন, পিরোজপুর: মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতির সার্থকতা-পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন।
(২৮ এপ্রিল) মঙ্গলবার পিরোজপুর জেলা পরিষদ পক্ষে মানবিক সাহায্যের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকারের আমলের নির্যাতনের ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, ২০১৪ সালে রাজনৈতিক প্রতিহিংসার নির্মম শিকার হয়ে নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হানিফ শেখ দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তার এই করুন পরিণতি আমাদের ব্যথিত করে। হানিফ শেখের পরিবারের খোঁজখবর নিলাম এবং চিকিৎসার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করলাম। তিনি
হানিফ শেখের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন। মানুষের কল্যাণে কাজ করার এই অঙ্গীকার ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।