মোঃ জহুরুল হক টুটুল আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের, টগরবন্দ (উত্তরপাড়া) গ্রামে পুকুরে ডুবে মাহিম মুন্সি (১ বছর ৭ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম মুন্সি টগরবন্দ (উত্তরপাড়া) গ্রামের মোঃ ঠান্ডু মুন্সির ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিমের মা ঘরের জিনিসপত্র অন্য ঘরে সরানোর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও বাড়ির আশপাশে ছিলেন না। হঠাৎ মাহিমের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে পারিবারিক পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান তারা।
পরে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিমকে মৃত ঘোষণা করেন।
শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।