এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: সাতক্ষীরা তালায় জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক জেলা আমির অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিএনপি থেকে জামায়াত ইসলামীতে যোগদান করেন মধ্য আটারই গ্রামের মোঃ হায়দার আলী।
শুক্রবার (৯ জানুয়ারী) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তালা ইউনিয়নের বিভিন্ন এলাকা সফর করেন এবং কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।
তিনি সকালে তালায় মোঃ রফিকুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরবর্তীতে উপজেলার বারুইহাটি গ্রামে মোমিন মোড়ল এর স্ত্রী, আবুল হোসেনের মায়ের মৃত্যুতে সমবেদনা জানাতে তার বাড়িতে হাজির হন এবং উপস্থিত জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি উপজেলার আটারই গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি ঘুরে নারী পুরুষ সহ সকলের সাথে কুশল বিনিময় করেন।
দুপুরে বারুইহাটি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে।
এ সময় তার সঙ্গে ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, এ্যড. মশিয়ার রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক এ ডি গাজী হারুনার রশিদ।
যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, মোঃ মফিজুর রহমান, মোঃ আসাদুজ্জামান সহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।