• ঢাকা |

তালায় মাছ চোর সন্দেহে এক মৎস্যজীবিকে পিটিয়ে হত্যা!


নিউজ প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এস এম মোতাহিরুল হক শাহিন, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবি তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মনিন্দ নাথের পুত্র ক্ষিতিশ চন্দ্র মন্ডল (৫৫) নামের এক মৎস্যজীবিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 
সে উপজেলার শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৩ টায় উপজেলার জেয়ালা উত্তরখোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে এ ঘটনা ঘটে। 
জানা যায়, ঘের মালিক বিশ্বনাথ ঘোষ সহ তার লোকজন ঘেরে মাছ চুরির অভিযোগে বেঁধে নির্মম নির্যাতন করে। এ সময় ঘেরের মালিক ও কর্মচারী সডহ ১৫/২০ জন লোক সঙ্ঘবদ্ধ হয়ে বেদম পিটিয়ে পা ও হাত ভেঙ্গে দেয়। এছাড়া মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। 
সংবাদ পেয়ে তার স্ত্রী সুলেখা মন্ডল সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
 স্থানীয় পার্থ প্রতীম মন্ডল, প্রকাশ মন্ডলসহ অনেকেই বলেন, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ২ পা ও হাত ভেঙ্গে দায়া হয়েছে, মুখের উপর চোখের নীচে বড় ক্ষত দেখা যাচ্ছে। মাথার তালুর উপর ধারালো দা দিয়ে ৪ টি কোপ দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথার গভীর ক্ষত দিয়ে রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। 
‎‎নিহতের স্ত্রী সুলেখা মন্ডল বলেন, আমর স্বামী কে মারার খবর পেয়ে বিলে গিয়ে উদ্ধার করি। তখনও কথা বলছিলো। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, পিটিয়ে তার পা ও হাত ভেঙ্গে দেয়। আমি ও প্রতিবেশীদের সহায়তায় উদ্ধার করে সকালে তালা হাসপাতালে ভর্তী করি। বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
 তালা হাসপাতালের দ্বায়িত্বপ্রাপ্ত ডাঃ সিরাজুল ইসলাম বলেন, ক্ষিতিশ মন্ডল কে মুমূর্ষু অবস্থায় সকাল ৮টায় তালা হাসপাতালে ভর্তী করা হয়। উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করারও প্রক্রিয়া চলছিল। এময় তার মৃত্যু ঘটে। 
এ ঘটনায় স্ত্রী সুলেখা মন্ডল বাদি হয়ে ১০ জন এজহারনামীয় সহ অজ্ঞত নামা ৬/৭ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। তালা থানার মামলা নম্বর ১৩।  
‎তালা থানার এস আই মোঃ মহসিন আলী  (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত  ভারঃ কর্মকর্তা) বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
‎