জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: বাংলাদেশের কমিউটার রাইডারদের জন্য নতুন মাত্রা যোগ করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (BHL) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে নতুন শাইন ১০০ সিসি মোটরসাইকেল।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের কলেজ রোডে শামীম অটোতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা নতুন হোন্ডা শাইন ১০০ সিসি মোটরসাইকেলের।
নতুন হোন্ডা শাইনে এসেছে মোহনীয় গ্রাফিক্স, রিফ্রেশড লোগো এবং পুরো বাইকে একটি আধুনিক লুক নিয়ে। টেকসই অ্যালুমিনিয়াম গ্র্যাব রেল, কালো অ্যালয় হুইল, স্মার্ট সাইলেন্সার আর উজ্জ্বল টেইল ল্যাম্প মিলিয়ে বাইকের রোড-প্রেজেন্সকে করে তুলেছে আরও আকর্ষণীয় ও প্রিমিয়াম।
হোন্ডা শাইন ১০০ তে ব্যবহৃত হয়েছে eSP (Enhanced Smart Power) প্রযুক্তিসমৃদ্ধ ১০০ সিসির উন্নত ইঞ্জিন। এই ইঞ্জিন কম্পনহীন পারফরম্যান্স, চমৎকার মাইলেজ এবং দীর্ঘস্থায়ী নির্ভরযোগ্যতা নিশ্চিত করে দাবি কোম্পানির। CBS (কম্বি-ব্রেক সিস্টেম) যুক্ত থাকায় শুধু ফুট ব্রেক চাপলেই সামনের ও পেছনের ব্রেক একসাথে কাজ করে, যা রাইডারকে দেয় আরও নিরাপদ নিয়ন্ত্রণ।
মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার, ৫-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন, লম্বা আরামদায়ক সিট, কম সিট হাইট—বাংলাদেশি রাইডারদের উপযোগী, ভিস্কাস এয়ার ফিল্টার ও রক্ষণাবেক্ষণ-মুক্ত ব্যাটারি, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও দীর্ঘ হুইলবেস— যা খারাপ রাস্তায়ও বাড়তি স্থিতিশীলতা দেবে।এ সবকিছু মিলিয়ে হোন্ডা শাইন ১০০ দৈনন্দিন চলাচলে একটি আরামদায়ক ও ঝামেলাহীন মোটরসাইকেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করছে কোম্পানি।
এছাড়া হোন্ডা গ্রাহকদের জন্য দিচ্ছে—২ বছর বা ২০,০০০ কিমি (যেটি আগে শেষ হবে) ওয়ারেন্টি, সাথে ৫টি ফ্রি সার্ভিস।
মোবাইলর সাইকেলটি নতুন হোন্ডা শাইন ১০০ পাওয়া যাবে কালোর সাথে লাল, নীল ও ধূসর কম্বিনেশনে। যার মূল্য রাখা হয়েছে ১ লাখ ১১,০০০ টাকা।
২০২৫ সালের ১৬ নভেম্বর থেকে সারা দেশের সকল হোন্ডা এক্সক্লুসিভ অনুমোদিত শোরুমে বাইকটি পাওয়া যাবে বলে জানান কোম্পানির মার্কেটিং কর্মকর্তা।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মি. সুসুমু মোরিসাওয়া জানান— হোন্ডার লক্ষ্য সবসময় মানুষের জীবনকে আরও সহজ, আরামদায়ক ও সাশ্রয়ী চলাচলের মাধ্যমে সমৃদ্ধ করা। হোন্ডা শাইন ১০০ সেই প্রতিশ্রুতিরই আরেকটি উদাহরণ।
চিফ মার্কেটিং অফিসার, মি. শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন— বাংলাদেশের গ্রামীণ ও আধা-শহুরে রাইডারদের কথা ভেবে হোন্ডা শাইন ১০০ –কে আরও টেকসই, কম খরচে পরিচালনাযোগ্য এবং আরামদায়ক হিসেবে তৈরি করা হয়েছে।
এসময় শামীম অটোর ব্যবস্থাপনা পরিচালক শামীম আকতার হোসাইন সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।