• ঢাকা |

নড়াইলের নতুন পুলিশ সুপার আল মামুন


নিউজ প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল মামুন শিকদার। এর আগে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 
উপ-সচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় নতুন পুলিশ সুপার গণ দায়িত্ব পালন করবেন। 
অপরদিকে নড়াইলের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর তিনি নড়াইলে যোগদান করেছিলেন।