• ঢাকা |

কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৪-এর সনদ প্রদান ও মতবিনিময় সভা


নিউজ প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ আতিক

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৪ এর সনদ প্রদান, পুরস্কার বিতরণী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার বাংলাদেশ ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কো-চেয়ারম্যান কোহিনুর জাহান। উদ্বোধক ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান  আলহাজ্ব নুরুজ্জামান মোড়ল কায়েস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ।

বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষার নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা দিতে হলে কিন্ডারগার্টেনের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ৩১৫ এ ১ রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) ডা. দিলকুশা আহমেদ এমজে এফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা মাহমুদা, একই প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, ডিয়াবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, পপি লাইব্রেরি প্রকাশনীর অ্যাডমিন অফিসার খাদিজা সুলতানা হীরা, স্যার সলিমুল্লাহ সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক তাহমিদা বেগম, প্রমুখ।