মোঃ মোস্তাফিজার রহমান বাবুল, বগুড়া: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের সবচাইতে বড় পৃষ্ঠপোষক ছিলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপবৃত্তির মাধ্যমে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারীর সুরক্ষা ও সাইবার বুলিং প্রতিরোধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থ করবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবনসহ বিভিন্ন ধরণের সামগ্রী কিনতে পাবরবেন। তিনি আরো বলেন, শুধু বগুড়া অঞ্চল নয়, সারা বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে গিয়ে খালেদা জিয়াকে স্বৈরচার সরকার মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন। এই বগুড়া আমাদের গর্ভের জেলা, কারন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং তিনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তার জন্মভূমি এই বগুড়া জেলা। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবসময় নামাজে দোয়া করেছেন। তিনি শনিবার বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারী সমাবেশে সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড. নিপুন রায় চৌধুরী পরিচালনা নারী সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ মোশারফ হোসেন।এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল বাদেীন চান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বিএনপি নেতা শাহাদত হোসেন, মিজানুর রহমান মিজান, শামীম রেজা শামীম, এনামুল হক সুমন,জেলা মহিলা দলের সভাপতি শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার।
সমাবেশে প্রায় ৫ হাজার নারী উপস্থিত ছিলেন।