মোঃ মমিনুল ইসলাম, পার্বতীপুর প্রতিনিধিঃ পার্বতীপুর রেল স্টেশন অদূরে লোকোসেড এলাকায় দুই ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ। গত শনিবার সকাল ১১টায় পার্বতীপুরের লোকোসেড থেকে ইঞ্জিন (৬৬৩৬) চার্জ শেষে পার্বতীপুর রেল স্টেশনের দ্রুতযাত ট্রেনে সংযুক্ত হতে যাচ্ছিল।
ঢাকা-পঞ্চগড়গামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনের রেল ইঞ্জিন (৬৬৩৩) চার্জ নেওয়ার লোকোসেডে প্রবেশকালে একই রেললাইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষের লাইনচ্যুতের ঘটনা ঘটে। গত শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টায় পার্বতীপুর লোকোসেট থেকে একটি ১১০ টন ওজনের উদ্ধারকারী রিলিফ ট্রেনটি উদ্ধার কাজে গেলে লোকোসেডের সামনে ক্রেনের বডি খুলানোর সময় ভারসাম্য হারিয়ে ফেললে রেললাইন ধারে বডি মাটিতে পড়ে যায়।
শনিবার রাত সাড়ে ৯টায় এরিপোর্ট লেখা পর্যন্ত অপর লাইনচ্যুত রেল ইঞ্জিন (৬৬৩৩) ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্ধার শুরু করেছে। উদ্ধার কাজে রেলওয়ে পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ডিএমই) মাইনুল সরকার নেতৃত্ব পার্বতীপুর লোকোসেডের ১১০ টন ওজনের ক্রেনের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী হাসানুর রহমান ও পাকশী ১২০ টন ওজনের ক্রেনের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী বেলাল উদ্দীনসহ শতাধিক উদ্ধারকর্মী কাজ করেন।
ট্রেনের লোকোমাস্টার (চালক) নাম প্রকাশে অনিচ্ছুক জানান, রেল লাইনের স্লিপার সংস্কার কাজ দীর্ঘদিন ধরে না করায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। তবে, ভাগ্যিস রেল ইঞ্জিনের গতি কম ছিল।
শনিবার (১১ অক্টোবর) রাত ৮টায় যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে লোকোসেড ইনচার্জ মো. কাফিউল ইসলাম বলেন, ঈশ্বরদী থেকে ১২০ টন ওজনের রিলিফ ট্রেন এসে অপর ১১০ টন ওজনের রিলিফ ট্রেন শনিবার রাত ৯টায় উদ্ধার সম্পন্ন করে। এ ব্যাপারে রাত সাড়ে ৯টায় পার্বতীপুর রেল স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ চলমান রয়েছে। আশা করছি রাতেই উদ্ধার শেষ হবে। এতে পার্বতীপুর রেল জংশন থেকে ৪টি রুটে কোন ধরনের বিঘ্ন ঘটেনি।