মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে সারা দেশের সাথে একযোগে মৌলভীবাজারে দেশব্যাপী কর্মসূচির অংশ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর করা হয়েছে। ২০ এপ্রিল সোমবার সকালে মৌলভীবাজার ও উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে পৌরসভা কনফারেন্স রুমে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা: মোঃ মামুনুর রহমান। মৌলভীবাজার জেলা প্রশাসক প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে World Health Organization (WHO), UNICEF এবং এধার, the Vaccine Alliance । এছাড়া সার্বিক সহযোগিতায় রয়েছে মৌলভীবাজার পৌরসভা।
জেলা সিভিল সার্জন কার্যলয়ে সূত্রে জানা গেছে, জেলায় ২ লাখ ১০ হাজার ১৮৬ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে।
ক্যাম্পেইন চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এবং জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও শহরের টিকাকেন্দ্রে শিশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান মিজান, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডা. বর্নালী দাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নির্ধারিত টিকাদান কেন্দ্রে একযোগে এ কর্মসূচি শুরু হয়।
জেলা প্রশাসক প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, শিশুদের হাম-রুবেলা ও অন্যান্য প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
উল্লেখ্য, দেশব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধী টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ব্যতীত) সকাল ৮টা থেকে পরিচালিত হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে নির্ধারিত সময় পর্যন্ত চলবে।