• ঢাকা |

রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা


নিউজ প্রকাশের তারিখ : ১৪ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী :"প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১২ই আগস্ট সকাল ১০ টায় আলাদিপুরের যুব উন্নয়ন অধিদপ্তরে এই দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। পরে তিনি দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোণা অবমুক্ত করেন।

রাজবাড়ী যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।এসময় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেবব্রত সরকার।

অন্যান্যের মধ্যে যুব সংগঠক এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু,ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য, প্রশিক্ষনার্থী ইমরান, সফল আত্মকর্মী খাদিজাতুল কোবরা,মিজানুর রহমান মিলন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

আলোচনা সভা শেষে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলার ১৫ জন যুব উদ্যোক্তাদের মাঝে ১২ লক্ষ ৯০ হাজার টাকা ঋণের চেক বিতরণ ও সনদপত্র বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়নের প্রশিক্ষক, প্রশিক্ষনার্থীরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।