• ঢাকা |

মকবুল হজ্জ ও ধৈর্যের শিক্ষা নিয়ে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিবেদক: পবিত্র হজ্জব্রত পালনের পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণ বিষয়ে একটি হজ্জ প্রশিক্ষণ কর্মশালা ১৮ এপ্রিল ২০২৬, সকাল ১০টায় ঢাকার বিজয়নগর আকরাম টাওয়ারস্থ সুং ফুড গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।

মোঃ খাইরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জাকারিয়া আর হুসাইনী, বিশিষ্ট লেখক-গবেষক ও ইসলামী স্কলার মাওলানা রুহুল আমিন সাদী এবং সিনিয়র হজ্জ অফিসার ও ইসলামী স্কলার মুফতী খালেদ সাইফুল্লাহ নোমানীসহ আরও অনেকে।

কর্মশালায় জানানো হয়, মাম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস–এর ব্যবস্থাপনায় ২৫ জন হজ্জযাত্রী নিয়ে একটি কাফেলা আগামী ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সযোগে পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।

বক্তারা বলেন, পবিত্র হজ্জ হচ্ছে ধৈর্য, সংযম ও আত্মশুদ্ধির এক অনন্য প্রশিক্ষণ। মকবুল হজ্জের প্রতিদান হলো জান্নাত। হজ্জের মূল শিক্ষা হলো আত্মঅহংকার ও আমিত্ব পরিহার করে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা।

তারা আরও বলেন, দীর্ঘ ও কষ্টসাধ্য এই সফরে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা মানুষের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নেয়। তাই হজ্জে সবর বা ধৈর্যের গুরুত্ব অপরিসীম। অশ্লীলতা, পাপাচার ও অনৈতিকতা থেকে বেঁচে থাকার জন্য আত্মনিয়ন্ত্রণ ও সংযম বজায় রাখা অত্যন্ত জরুরি।

বক্তারা মাম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরস–এর হজ্জ কাফেলার সেবা কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হজ্জযাত্রীদের মানসম্মত সেবা প্রদান করে আসছে, যা দেশের হজ্জ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মশালার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।