রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা প্রশাসন, বিআরটিএ ময়মনসিংহ বিভাগীয় ও জেলা সার্কেল অফিস কর্তৃক আয়োজিত এবং ময়মনসিংহ সড়ক -জনপদ বিভাগের সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৫ উপলক্ষে " মানসন্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি " এই শ্লোগান ধারণ করে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২শে অক্টোবর সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে যোগদান করে। র্যালি তে নেতৃত্ব দেন ও সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। সমাবেশ পরিচালনা করেন বিআরটিএ ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী সুব্রত কুমার দেবনাথ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ক্রাইম এর চলতি দায়িত্বে মোঃ আবদুললাহ্ আল মামুন , বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম । আলোচনায় অংশ গ্রহণ করেন সড়ক ও জনপদ ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিআরটিএর সহকারী পরিচালক আবু নাঈম শেখ ও মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবর, জেলা ট্রাফিক বিভাগ এর টিআই (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ জহির, জেলা মটর মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ আবু সাঈদ, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠান শেষে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে শতাধিক হেলমেট বিতরণ করা হয়।