• ঢাকা |

রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড


নিউজ প্রকাশের তারিখ : ৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ জসীম উদ্দীন, রাজশাহী: রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত ও ভাঙ্গা দলীয় কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড বসিয়েছে জেলা প্রশাসন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জায়গাটিতে এই সাইনবোর্ড টানানো হয়।

সাইনবোর্ডে জায়গাটিকে ‘ক’ তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি (ভেস্টেড অ্যান্ড নন-রেসিডেন্ট প্রপার্টি) হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষে এই সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টর।

জেলা প্রশাসনের টানানো ওই সাইনবোর্ডে উল্লিখিত তফসিল অনুযায়ী সম্পত্তিটির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে:

জেলা: রাজশাহী

থানা: বোয়ালিয়া

মৌজা: রামপুর

জেএল নং: ১০

খতিয়ান নং: ১৮

দাগ নং: ২৮১

জমির শ্রেণি: বাড়ি

জমির পরিমাণ: ০.৪৯৫৬ একর

ভিপি কেস নং: ২/৭৬

রাজশাহী জেলা প্রশাসক ও কালেক্টরের উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের ওই পরিত্যক্ত জায়গাটি আনুষ্ঠানিকভাবে সরকারি সম্পত্তি হিসেবে জেলা প্রশাসনের প্রকাশ্য নিয়ন্ত্রণে এলো।