• ঢাকা |

মাউন্ট মাকালু জয়ী বাবর আলীর গর্বিত সঙ্গী স্যাম-বন্ড


নিউজ প্রকাশের তারিখ : ২৩ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: প্রথম বাংলাদেশি হিসেবে ৮,৪৮৫ মিটার উচ্চতার বিশ্বের পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী। এই গৌরবময় অভিযাত্রার অংশীদার হতে পেরে গর্ব প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ অ্যাডহেসিভ প্রস্তুতকারক ব্র্যান্ড স্যাম-বন্ড।
সম্প্রতি বাবর আলী সফলভাবে মাকালুর চূড়ায় আরোহণ করেন। হিমালয়ের দুর্গম এই শৃঙ্গে বাংলাদেশের পতাকা ওড়িয়ে তিনি যোগ করেন নতুন এক কীর্তি। প্রতিকূল আবহাওয়া ও খাড়া পাহাড়ের চ্যালেঞ্জ মোকাবিলায় তার সাহস, ধৈর্য ও দৃঢ় মনোবল প্রশংসিত হয়েছে সর্বমহলে।
এ অর্জনে অভিনন্দন জানিয়ে স্যাম-বন্ড এক বিবৃতিতে জানায়, “বাবর আলীর এই বিশ্বজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত। তার অদম্য সংকল্প ও আমাদের ‘স্ট্রং বন্ড’-এর অনুপ্রেরণা যেন মাকালুর চূড়ায় একাকার হয়েছে। এমন অনন্য অভিযাত্রার অংশ হতে পেরে আমরা আনন্দিত।”
উল্লেখ্য, বাবর আলী এর আগে এভারেস্ট, লোতসে ও অন্নপূর্ণা-১ জয় করেছেন। তার ‘মানাসলু’ অভিযানেও সহযোগী ছিল স্যাম-বন্ড। মাকালু জয়ের মাধ্যমে তিনি পঞ্চমবারের মতো ৮ হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ জয় করার মাইলফলক স্পর্শ করলেন।
উন্নতমানের অ্যাডহেসিভ সমাধানের জন্য পরিচিত স্যাম-বন্ড জানিয়েছে, ভবিষ্যতেও তারা সাহসী ও অনুপ্রেরণাদায়ী উদ্যোগের পাশে থাকবে।