• ঢাকা |

হামদর্দে মেডিকেল অফিসার ও প্রতিনিধিদের প্রশিক্ষণ শেষে নিয়োগপত্র প্রদান


নিউজ প্রকাশের তারিখ : ২১ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ  হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর সদ্য নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল প্রতিনিধিদের প্রশিক্ষণ শেষে নিয়োগপত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৭ই জুলাই)  রাজধানীর বাংলামোটরে হামদর্দ প্রধান কার্যালয়ের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, হামদর্দ কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ ও মানবকল্যাণকেন্দ্রিক দর্শনের প্রতীক। স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। আপনাদের সৎ উদ্দেশ্য, পেশাদারিত্ব ও নিষ্ঠা হামদর্দকে আরও এগিয়ে নিয়ে যাবে। আপনারা এই প্রতিষ্ঠানকে কোটি কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দিন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন। তিনি বলেন, “আপনারাই হামদর্দের আগামী দিনের প্রতিনিধিত্ব করবেন। মাঠপর্যায়ে মানুষের সঙ্গে কাজ করতে গেলে সততা, সময়ানুবর্তিতা ও আন্তরিকতা সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। হামদর্দের ঐতিহ্য, মানবতার বার্তা এবং জনসেবার প্রতিশ্রুতি আপনাদের পাথেয় হোক।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম এফিসিএ, পরিচালক প্রশাসন ও কোম্পানি সেক্রেটারি মো. আবদুল মজিদ, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক প্রটোকল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স (অ.দা.) মিজানুর রহমান এবং উপ-পরিচালক মার্কেটিং ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড রেগুলারেটরী অ্যাফেয়ার্স আবু জাফর মো. ছাদেক, হামদদর্দ ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাকীম আবু ইউছুফ আব্দুল হক ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্ম বিষয়ক উপদেষ্টা শায়খ মাওলানা শাহ ওয়ালি উল্লাহ।

এছাড়াও হামদর্দের মার্কেটিং বিভাগ ও মানবসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আমিনুল/দৈনিক গণজাগরণ