• ঢাকা |

ফুলপুরে হাসপাতাল পরিদর্শন করলেন নয়া এমপি মুহাম্মদুল্লাহ্


নিউজ প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ্। সোমবার হাসপাতাল পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী নয়া এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি হাসপাতালে কর্মরত ডাক্তারদের সাথে মতবিনিময় করেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সাথে কথা বলেন। হাসপাতালে আগত রোগীদের সুবিধা-অসুবিধার কথা আগ্রহ সহকারে জানতে চান। ৫০ শয্যা বিশিষ্ট ফুলপুর উপজেলা হাসপাতালটিকে তিনি ১০০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করার আশ্বাস প্রদান করেন। ডাক্তারদের গাফিলতির জন্য কোন রোগী যেন বিড়ম্বনায় না পড়েন, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য ডাক্তারদের নির্দেশ প্রদান করেন। সেই সাথে হাসপাতালে আগত রোগীরা যেন সরকারি ওষুধ সঠিকভাবে পায় সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেন।