বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল থানা দক্ষিণের উদ্যোগে আরামবাগ স্কুলে ফ্রী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।
শনিবার অনুষ্ঠিত উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-০৮ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাড. ড. হেলাল উদ্দিন। এসময়ে আরো উপস্থিত ছিলেন মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাসিম বিল্লাহ, সেক্রেটারি ইমাম হোসেন এবং থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।