• ঢাকা |

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমপিএইচআরএম প্রোগ্রামের ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১২ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঢাবি সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম–এর ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের ৯ম তলায় অবস্থিত ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. আব্বাস আলী খান, প্রফেসর মো. আলী আক্কাস এবং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন রহিম আফরোজ (বাংলাদেশ) লিমিটেড–এর গ্রুপ হেড অব এইচআর মিস রিফাত সুলতানা। সভাপতিত্ব করেন এমপিএইচআরএম প্রোগ্রামের সমন্বয়ক ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. মেসবাহ উদ্দীন।

বক্তারা তাঁদের বক্তব্যে এমপিএইচআরএম প্রোগ্রামের গুরুত্ব, মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এ প্রোগ্রামের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সফল একাডেমিক জীবনের কামনা করেন অতিথিরা।

অনুষ্ঠানে এমপিএইচআরএম প্রোগ্রামের ১৫তম ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।