জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌর সভা শহরের ছাতড়া সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ-মহামায়া মন্দির ঘাটের নির্মাণ কাজের ও ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে লোহাগড়া পৌর সভা শহরের ছাতড়া সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ ও মহামায়া মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী মহাযজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এ সময় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মোছাঃ সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ছাতড়া নামযজ্ঞ অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি নিমাই কুন্ডু, সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, পৌর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন কুন্ডু ছোটন, পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া পৌর শাখার সভাপতি গৌতম সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিক ভাবে ছাতড়া সার্বজনীন রাধাগোবিন্দ ও মহামায়া মন্দির সংলগ্ন ঘাটের নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মন্দির প্রাঙ্গণে শত শত ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।