মোঃ হাদিয়াতুল ইসলাম, ফুলপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, সেনাবাহিনীর প্রতিনিধি আকিব হাসান প্রমুখ। অনুষ্ঠানে নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়। সেই সাথে ফুলপুরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ হতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।