• ঢাকা |

সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে বার্ষিক ওয়াজ মাহফিল: ১২ লাখ লোকের সমাগম ব্যাবস্থা


নিউজ প্রকাশের তারিখ : ২১ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ ইলমে তাসাউফ ও তরিকতের চর্চায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগর উপজেলা ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ওয়াজ ও ইছালে ছাওয়াব মাহফিল ঘিরে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
দেশ-বিদেশের দূর-দূরান্ত থেকে আগত ১০ থেকে ১২ লাখ আশেকীন, জাকেরীন, মুহিব্বীন, ভক্ত, মুরিদান ও মুসল্লীদের উপস্থিতিতে এক বিরল ধর্মীয় ভাবগাম্ভির্য পরিবেশ সৃষ্টি হবে।
সোনাকান্দা দরবার শরীফের বাণী, ফুরফুরার মোজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী আল ফুরফুরাভী রহমাতুল্লাহি আলাইহি এর খলিফা আলহাজ্ব ওয়াল হাফেজ আব্দুর রহমান হানাফি (রঃ) শতবর্ষ আগেই এই মাহফিলটি প্রতিষ্ঠা করেছিলেন, শত বছর যাবৎ লক্ষ লক্ষ আশিকীন, মুহিব্বিন ও যাকেরিনদের উপস্থিতিতে এই মোবারক মাহফিলটিতে
এক,দুই,তিন ও চার জরবী আল্লাহু আল্লাহু জিকির,কালিমায়ে তয়্যিবাহ,খফী জিকির ও আল্লাহ প্রেমিকদের চোখের পানি এবং ইয়া রাসুলাল্লাহ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে সোনাকান্দা দরবারসহ আশ-পাশের এলাকা। মাহফিলের প্রথমদিন ২২ জানুয়ারী রোজ বৃহস্পতিবার বাদ জোহরের পর থেকে মাহফিলটি শুরু হয়ে ২৩ জানুয়ারি শনিবার ভোরে শেষ হবে। এতে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় ২৪ জানুয়ারি, রোজ শনিবার ফজর নামাজের পর তালীম শেষে আখেরী মোনাজাত করবেন দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা অধ্যক্ষ মাহমুদুর রহমান পীর সাহেব।

চার ত্বরিকার নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ জিকিরের তালিম দেন। এর পর সারারাত দুইদিন ব্যাপী চলবে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণের নুরানী তাকরির। দেশ-বিদেশের ওলামায়ে কেরাম ও বিভিন্ন দরবার শরীফের পীর ছাহেবগণ বয়ান করবেন।

উক্ত মাহফিলে প্রতিবছরের মতো এবারো বিভিন্ন রাজনৈতিক সামাজিক, প্রশাসনিক নেতৃবৃন্দসহ ১০-১২ লাখ লোকের সমাগম হবার সম্ভাবনা রয়েছে। তাই মাহফিল উপলক্ষে দরবার শরীফের পক্ষে থেকে ৬টি পেন্ডেল ছাড়াও আগত দেশ বিদেশী মুসলিম মেহমান বৃন্দের থাকা,খাওয়া,অজু,গোছল, অসুস্থ হয়ে পড়া রোগীদের জন্য বিশেষ ও দ্রুত চিকিৎসা সেবা প্রদান ও সিসি ক্যামেরায় মাধ্যমে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খাবার পরিবেশনের জন্য মাদরাসার পিছনে বিশাল জায়গা জুরে রয়েছে বিশাল ব্যাবস্হাপনা। টয়লেট ও গাড়ী পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। কোম্পানীগঞ্জ-নবীপুর আঞ্চলিক মহাসড়ক মেটংঘর থেকে শ্রীকাইল, নবীপুর-যাত্রাপুর-শ্রীকাইল এবং রামচন্দ্রপুর বাজার থেকে শ্রীকাইল পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ রয়েছে।