• ঢাকা |

ঘুমোনোর সময় নেই,এখনই নতুন লড়াইয়ে প্রস্তুতির সময় 


নিউজ প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফিরোজ মাহবুব কামাল: ২০২৪'য়ের জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা মিললো -সেটি আবার যখন তখন হারিয়ে যেতে পারে। সে সম্ভাবনা এখন প্রচুর। কারণ স্বাধীনতার শত্রুরা আবার ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে। বুঝতে হবে, শত্রুরা কখনো বসে থাকে না। যুদ্ধ না থাকলে তারা প্রতিক্ষণ যুদ্ধের প্রস্তুতি নেয়।এবং শুধু সুযোগের অপেক্ষায় থাকে। 

ভারত আবার হাসিনাকে ক্ষমতায় বসাতে চায়। ভারত সরকারের সে এজেন্ডা বিজেপির নেতারা গোপন করছে না। ইতিমধ্যে হাসিনার অনুসারীরা প্রচার শুরু করেছে খুনি হাসিনার আমলই নাকি ভাল ছিল।

বুঝতে হবে, হাসিনা পালিয়ে গেলেও তার ১৬ বছরে গড়া অনুসারীরা পালিয়ে যায়নি। তারা গর্তে ঢুকেছে, সুযোগ পেলে আবার বেরিয়ে আসবে। হাসিনার অনুসারীরা রয়ে গেছে পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরে। তারা আছে মিডিয়াতেও। এরা সবাই ফ্যাসিস্ট হাসিনার দিন আবার ফিরিয়ে আনতে চায়। তারা রাস্তায় ঝটিকা মিছিল করা শুরু করেছে। তারা রাস্তায় নেমে জনগণের প্রতিক্রিয়া দেখছে।

বিপ্লবের ফলে কথা বলার, লেখালেখি ও আন্দোলনের যে স্বাধীনতা রয়েছে -তা থেকে সবাইকে ফায়দা নিতে হবে। এ স্বাধীনতাকে নিজেদের প্রস্তুতি ও সংগঠিত করার কাজে ব্যবহার করতে হবে।

তাই যারা গণতন্ত্র ও স্বাধীনতা বাঁচাতে চায় তাদের সবার উচিত নিজ নিজ সমর্থ্য নিয়ে ময়দানের সক্রিয় থাকা।‌ এবং একতাবদ্ধ হওয়া। 

এ যুদ্ধে দেশের প্রতিটি নাগরিককে সৈনিক হতে হবে।রাজনীতি ও বুদ্ধিবৃত্তির এ লড়াইয়ে ময়দান কখনো শূন্য রাখা যাবে না। ঘুমিয়ে গেলে স্বাধীনতা আবার হারাতে হবে। হারানো স্বাধীনতা ও গণতন্ত্র আবার ফিরিয়ে আনা খুবই কঠিন হবে।

বুঝতে হবে বিএনপি সরকারের যারা এখন ক্ষমতার তারা এখন মজা উপভোগে ব্যস্ত। তারা ব্যস্ত চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি নিয়ে।স্বাধীনতা বাঁচানো নিয়ে তাদের আগ্রহ নাই। কোন তাড়নাও নেই। তাই স্বাধীনতা ও গণতন্ত্র বাঁচানোর দায় জনগণকে নিতে হবে। বিশেষ করে এ দায় তাদের যারা নিজেদের ঈমানদার মনে করে। কারণ এ স্বাধীনতা বিলুপ্ত হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা ইসলামকে ভালোবাসে।

বুঝতে হবে, মুসলিম হওয়ার অর্থই হলো সৈনিক হওয়া। যারা সৈনিক হতে ব্যর্থ হয়, বুঝতে হবে তারা মুসলিম হতে ব্যর্থ হয়েছে। বুঝতে হবে আমরা এক বিশাল ইসরাইল দ্বারা পরিবেষ্টিত। সে‌ ইসরাইলের নাম ভারত। এ মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত না হলে এবং সতর্ক না হলে আমাদেরও ফিলিস্তিন হতে হবে। তখন আফসোস করে কোন লাভ হবে না। 

তাই এখন যার যা সাধ্যের মধ্যে আছে তা নিয়ে এবং সর্বশক্তি দিয়ে ময়দানে থাকতেই হবে। আর মুসলিম জীবনে এটিই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি পবিত্র জিহাদ।20/9/2026