• ঢাকা |

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জলিল মোল্লাকে গার্ড অব অনারে মাধ্যমে শেষ বিদায়


নিউজ প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুরের বোয়ালমারীতে, শেখর ইউনিয়নের  চেয়ারম্যান কামাল আহমেদের  পিতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জলিল মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় জানানো হয়েছে।

বোয়ালমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধার মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। বোয়ালমারী  উপজেলা নির্বাহী অফিসার জনাব এস,এম রাকিবুল হাসান, এবং বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান, সহ   কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। পরে জানাজা শেষে তাকে নিজগ্রাম দরি সহস্রাইল  কবরস্থানে দাফন করা হয়।

মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল জলিল মোল্লার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সবাই। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।