আক্তার হোসেন ভূইয়া শরীফ: ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন নান্দাইল উপজেলা কৃষক দল। সোমবার ১৭ ই নভেম্বর ২০২৫ ইং তারিখ নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রেনু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহসভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি আমরুল, প্রচার সম্পাদক খালেকুজ্জামান সুজন, শেরপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মফিজ, নান্দাইল ইউনিয়নের আহ্বায়ক এরশাদ, মোয়াজ্জেমপুর ইউনিয়নের আহ্বায়ক রফিকুল ইসলাম সহ অন্যান্য ইউনিয়নের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, দল মত নির্বিশেষে সকল প্রান্তিক কৃষকদের পাশে তিনি আছেন। কৃষকদের সমস্যাদি নিয়ে নেতা কর্মীদের সাথে কৃষিখাতের উন্নয়নে দীর্ঘক্ষণ আলোচনা করেন।