এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: "প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজ সেবায়"। আত্ম অনুসন্ধান মূলক জাতীয় সমাজসেবা দিবস পালিত।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় তালা সমাজসেবা কার্যালয় হতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে তৌফিক ইমরানের পরিচালনায় সমাজসেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আত্ম -অনুসন্ধানী মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মুখ্য আত্ম- অনুসন্ধানি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মকবুল হোসেন , ভূমিজ পরিচালক অচিন্ত্য সাহা,উত্তরন পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান।
উপস্থিত ছিলেন তালা সাংবাদিক ক্লাবের সভাপতি এসএম মোতাহেরুল হক সাহিন,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু,তালা প্রেস ক্লাবের সদস্য সেলিম হায়দার, কে এম শাহিনুর রহমান, বাবু,
অনির্বান পরিচালক আঃ রহিম,তালা আল- ফারুখ এতিমখানা, সাস,ভুমিজ ফাউন্ডেশন সহ অন্যান্য সুবিধাভোগি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুবিধাভোগীরা।